তথ্য মুছে ফেলার নিয়ম
HaatBot AI-এর কাছে থাকা তথ্য কীভাবে মুছবেন: HaatBot AI ব্যবহারকারী মার্চেন্ট, HaatBot AI ব্যবহার করা পেজে মেসেজ করা কাস্টমার, আর ফেসবুক ব্যবহারকারীদের জন্য।
আপনি মার্চেন্ট হলে
- ড্যাশবোর্ড → চ্যানেল থেকে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসকানেক্ট করুন। HaatBot AI সাথে সাথে এগুলো থেকে মেসেজ পাওয়া বন্ধ করে।
- অ্যাকাউন্টের ইমেইল থেকে support@haatbotai.com ঠিকানায় ওয়ার্কস্পেস মুছতে বলুন।
- আমরা ওয়ার্কস্পেসের কথোপকথন, কাস্টমারের তথ্য, অর্ডার, ক্যাটালগ, ছবি আর চ্যানেল টোকেন মুছে দিয়ে ইমেইলে জানাব।
- আইনের প্রয়োজনে পেমেন্টের রেকর্ড রাখা হতে পারে।
HaatBot AI ব্যবহার করা পেজে মেসেজ করে থাকলে
পেজকে আপনার কথোপকথন মুছতে বলুন, অথবা পেজের নাম আর আপনার ফোন নাম্বার বা ফেসবুক নাম দিয়ে support@haatbotai.com ঠিকানায় ইমেইল করুন। ওই পেজের জন্য আপনার মেসেজ, অর্ডার আর যোগাযোগের তথ্য মুছে দেব।
ফেসবুক ব্যবহারকারী হলে
Facebook Settings → Apps and Websites-এ গিয়ে HaatBot AI সরিয়ে দিন। তখন থেকে আপনার অ্যাকাউন্ট থেকে আমরা আর কোনো তথ্য পাই না। আগে পাওয়া তথ্য মুছতে ওপরের ধাপগুলো মানুন।
যা মুছে ফেলা হয়
ওই ওয়ার্কস্পেস বা পেজের মেসেজ, ছবি ও ভয়েস মেসেজ, কাস্টমারের নাম, ফোন নাম্বার ও ঠিকানা, অর্ডার, পণ্য আর অ্যাক্সেস টোকেন।
কোনো প্রশ্ন থাকলে Contact করুন — support@haatbotai.com · সরাসরি যোগাযোগ পেজ